অমিতাভ বচ্চন। এক্স থেকে
১১ অক্টোবর বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের ৮৪তম জন্মদিন। ১৯৪২ সালে এলাহাবাদে জন্ম নেওয়া এই অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে ‘জঞ্জির’, ‘দিওয়ার’ ও ‘শোলে’র মতো চলচ্চিত্রের অন্যায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণের চরিত্রে অভিনয় করে তিনি ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে পরিচিতি পান।
অমিতাভের কর্মজীবন নানা নাটকীয় ঘটনায় পূর্ণ। ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে মারপিটের দৃশ্যে গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। এই দুর্ঘটনার চিকিৎসার সময় সংক্রমিত রক্তের মাধ্যমে তিনি হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হন, যার ফলে তাঁর যকৃতের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ১৯৮৪ সালে রাজনীতিতে নেমে সংসদ সদস্য হলেও ১৯৮৭ সালে পদত্যাগ করেন এবং বফর্স বিতর্কেও তাঁর নাম জড়ায়।
নব্বইয়ের দশকে বিনোদন ব্যবসায় নেমে নিজের প্রতিষ্ঠান এবিসিএলের ৭০ কোটি রুপির বেশি লোকসানের কারণে দেনার জালে জড়িয়ে পড়েছিলেন তিনি। পাওনাদারদের চাপ ও চরম প্রতিকূলতার মুখেও অভিনয়কে মূল শক্তি মনে করে তিনি পুনরায় ফিরে আসেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।