advertisement
advertisement

দিল্লিতে থানায় আইনজীবীদের আটকে রেখে মারধরের অভিযোগ সুপ্রিম কোর্টে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১:০২ অপরাহ্ণ
দিল্লিতে থানায় আইনজীবীদের আটকে রেখে মারধরের অভিযোগ সুপ্রিম কোর্টে

ভারতের সুপ্রিম কোর্ট

advertisement

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি থানায় কয়েকজন আইনজীবীকে কয়েক ঘণ্টা আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। বিষয়টি ইতিমধ্যে দেশটির সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছে।

আদালতে আবেদনকারীদের পক্ষে উপস্থিত হয়ে জ্যেষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে জানান, শনিবার ময়দান গড়ি এলাকার সঞ্জয় কলোনি থানায় যাওয়া আইনজীবীদের আটকে রেখে হেনস্তা করা হয়। আইনবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদনে বলা হয়, হেগড়ে আদালতে উল্লেখ করেছেন যে ভুক্তভোগীদের কয়েকজন তাঁর সঙ্গে কাজ করেছেন।

এ ছাড়া অভিযুক্ত পুলিশ সদস্যরা উল্টো ওই আইনজীবীদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর দায়ের করার হুমকি দিয়েছেন বলেও সঞ্জয় হেগড়ে আদালতকে অবহিত করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর