advertisement
advertisement

বিশ্ব শিক্ষক দিবসে ১১২ শিক্ষককে শুভেচ্ছা চিঠি ও উপহার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
বিশ্ব শিক্ষক দিবসে ১১২ শিক্ষককে শুভেচ্ছা চিঠি ও উপহার

জাবি বন্ধুসভার উদ্যোগে শিক্ষকদের শুভেচ্ছা চিঠি ও উপহার প্রদান।

advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সম্মাননা জানিয়েছে জাবি বন্ধুসভা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১১২ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার হাতে বিশেষ শুভেচ্ছাপত্র পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।৫ অক্টোবর দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকেই বন্ধুসভার সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন অনুষদ ভবন, একাডেমিক ইনস্টিটিউট, বিভাগীয় দপ্তর এবং নতুন প্রশাসনিক ভবনে যান।

সেখানে তাঁরা শিক্ষকদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং শিক্ষক দিবসের স্মারক হিসেবে বিশেষ শুভেচ্ছাপত্র তুলে দেন।এর মধ্যে ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক মো. শামসুল আলম, সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ৵ক্ষ অধ্যাপক মো. সোহেল রানাসহ জাবি বন্ধুসভার উপদেষ্টামণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় সভাপতি, জ্যেষ্ঠ অধ্যাপক এবং জাবি বন্ধুসভার বন্ধুদের নিজেদের বিভাগের শিক্ষকেরা।উদ্যোগটির মূল উদ্দেশ্য ছিল জ্ঞান বিতরণ ও শিক্ষার্থীদের মানবিক ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের নিরলস অবদানের প্রতি অকুণ্ঠ সম্মান ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা।

শ্রেণিকক্ষের আনুষ্ঠানিকতার বাইরে এসে প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে এমন অপ্রত্যাশিত ও আন্তরিক ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত হন শিক্ষকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর