advertisement
advertisement

আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির

শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন জেইন মেরি

advertisement

ভারতের মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগের ছবি প্রকাশ করেছেন অভিনেতা আমির খানের চাচাতো ভাইয়ের মেয়ে জেইন মেরি। গত শনিবার বিক্ষোভে অংশ নেওয়ার সময় তাঁকে আটক করা হয়। পরে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে জেইনের হাত, আঙুল ও পায়ে আঘাতের দাগ দেখা গেছে।

ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের এতটা ভয় দেখিয়ো না, যাতে ভয় পাওয়ার মতো আর কিছু অবশিষ্ট না থাকে।’ভিডিওটির ক্যাপশনে জেইন লেখেন, ‘ইন্টারনেটে রাষ্ট্রের মুখোশ খুলে দিচ্ছে সে।’শনিবার মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিয়েছিলেন জেইন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা ইমরান খান ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন। সেখান থেকেই তাঁদের আটক করে পুলিশ।

কয়েক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।ইমরান খান ও তাঁর প্রেমিকাকে ছেড়ে দিয়েছে পুলিশআটকের পরের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন ইমরানও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর