বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান গতকাল রোববার সন্ধ্যায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
বিয়ের পর নতুন বউ সোফায় বসে আছেন। স্বামী একজন অতিথিকে গাড়িতে করে পৌঁছে দিতে গেছেন। হঠাৎ খবর আসে, স্বামী সড়ক দুর্ঘটনায় পড়েছেন। খবর শুনে চিৎকার দিয়ে সিঁড়ির দিকে ছুটতে হবে নববধূকে। পরিচালকের নির্দেশমতো দৌড় দিলেন নায়িকা। কিন্তু সিঁড়ির কাছে পৌঁছাতেই পেছন থেকে আচমকা ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই গড়িয়ে পড়লেন নিচে। ব্যথায় কাতর অভিনেত্রী। অথচ ক্যামেরার পেছনে তখন হাততালি।
দৃশ্যটি দারুণ হয়েছে!ঘটনাটি ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘কার বউ’ চলচ্চিত্রের শুটিংয়ের। ছবির নায়িকা ছিলেন নাসিমা খান। পরিচালক নজরুল ইসলামের আচমকা ধাক্কায় সেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। এতটাই আঘাত পেয়েছিলেন যে পরের তিন দিন ঠিকমতো নড়াচড়া করতে পারেননি। অথচ দৃশ্যটি ধারণের আগে তাঁকে জানানো হয়নি যে সত্যিই এভাবে ধাক্কা দেওয়া হবে।বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান গতকাল রোববার সন্ধ্যায় মারা গেছেন।
তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।