advertisement
advertisement

কুমিল্লায় আবার পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫৩


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
কুমিল্লায় আবার পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫৩

কুমিল্লায় গতকাল রোববার রাতে পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযান

advertisement

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানের সপ্তম দফায় ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানা ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়।গতকাল রোববার সন্ধ্যার পর থেকে আজ সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চলে। এর আগে গত বৃহস্পতিবার রাতে ষষ্ঠ দফার অভিযানে ২৫২ জনকে আটক করা হয়েছিল।

অপ্রতিম হত্যার নেপথ্যে আইফোন, ৫ হাজার টাকার পাওনা ও ‘অসম বন্ধুত্ব’ আজ সকালে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান প্রথম আলোকে এসব তথ্য জানান।পুলিশ জানায়, যেসব এলাকায় কিশোরদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা আছে, সেসব জায়গা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। অভিযানে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি অংশ নেয়।

ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর