advertisement
advertisement

স্বামী জেমস বন্ড, স্ত্রী হতে চান খলনায়িকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
স্বামী জেমস বন্ড, স্ত্রী হতে চান খলনায়িকা

সার্শা রোনান ও জ্যাক লোডেন। কোলাজ

advertisement

নতুন জেমস বন্ড কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা। সম্ভাব্য অভিনেতাদের তালিকায় ব্রিটিশ অভিনেতা জ্যাক লোডেনের নামও এসেছে। তাঁর স্ত্রী আইরিশ অভিনেত্রী সার্শা রোনান চান বন্ডের খলনায়িকা হতে। স্বামী বন্ড হবেন কি না, তা নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামাচ্ছেন না রোনান। বরং অভিনয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। পরিচিত ইতিবাচক চরিত্রের বাইরে গিয়ে এবার পর্দায় আরও জটিল নারী চরিত্রকে তুলে ধরতে আগ্রহী অভিনেত্রী।

সংসারে বন্ড নিয়ে আলোচনা নেই স্লো হর্সেস সিরিজের অভিনেতা জ্যাক লোডেনের নাম জেমস বন্ডের সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছে বলে গুঞ্জন। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে রোনান জানান, তাঁদের সংসারে বিষয়টি নিয়ে তেমন আলোচনা হয় না। রোনানের ভাষায়, ‘সত্যি বলতে, আমাদের বাড়িতে বিষয়টি নিয়ে তেমন কথা হয় না। দুজনেই কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই বাড়ি ফিরে পারতপক্ষে কাজ নিয়ে আলাপ তুলি না।

কুকুরকে হাঁটাতে নিয়ে যাই, রাতের খাবার তৈরি করি; ঘরে সিনেমা প্রসঙ্গ আসে না।’সার্শা রোনান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর