advertisement
advertisement

কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন না ভারতের প্রধান বিচারপতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করবেন না ভারতের প্রধান বিচারপতি

ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত

advertisement

‘ইন্ডিয়া’ নেতাদের সঙ্গে দেখা করতে রাজি নন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। গতকাল রোববার গভীর রাতে ই–মেইল বার্তায় কংগ্রেস নেতৃত্বকে এ কথা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

গণমাধ্যমের প্রশ্নের উত্তরে সূর্যকান্ত বলেছেন, কেন তিনি দেখা করতে রাজি নন, ওই বার্তায় তিনি তার ব্যাখ্যা দিয়েছেন।ভোটার তালিকায় বেআইনিভাবে নিবিড় সংশোধন (এসআইআর) চালিয়ে যাওয়া, কোটি কোটি ভোটারের নাম বাতিল করা এবং সে–সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ভূমিকার বিষয়ে জানাতে আজ সোমবার সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ইন্ডিয়া জোটের নেতারা।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী সে জন্য চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতিকে।

সেই অনুযায়ী ইন্ডিয়া জোট নেতারা সোমবারের কর্মসূচিও তৈরি করে ফেলেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর