advertisement
advertisement

ম্যান সিটির সঙ্গে বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
ম্যান সিটির সঙ্গে বৈঠকের সব তথ্য প্রকাশ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

advertisement

ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের ঘটনা এবার ব্রিটিশ রাজনীতিতেও আলোড়ন তুলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার সব অভিযোগে ক্লাবটি দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মালিকপক্ষের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তাঁর সেই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক।

বিরোধী দল প্রশ্ন তোলে, সিটির আবুধাবিভিত্তিক মালিকপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কতটা ঘনিষ্ঠ?বিতর্কের মুখে এবার ম্যানচেস্টার সিটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিজের অতীতের সব বৈঠকের তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছেন বার্নহ্যাম। জানিয়েছেন, এসব বৈঠকের কোনোটিই সাম্প্রতিক সময়ের নয়।

উল্লেখযোগ্য বৈঠক হয়েছিল মাত্র একটি, সেটিও ২০২১ সালে।সিটি সমর্থকেরা অ্যানফিল্ডে কলা দেখালেন কেন২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৯ বছরে আর্থিক নিয়ম ভেঙেছে ম্যানচেস্টার সিটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর