advertisement
advertisement

তেলের বাজারে আবার ঢুকছে রাশিয়া, বিশ্ববাজারে কমেছে দাম  


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
তেলের বাজারে আবার ঢুকছে রাশিয়া, বিশ্ববাজারে কমেছে দাম  

ছবি: এআই/প্রথম আলো

advertisement

রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যে শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। অথচ এবার নিজের বাজারে জ্বালানির সরবরাহ বাড়াতে সেই রাশিয়ার কাছ থেকেই ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রাশিয়ার এই বাড়তি সরবরাহের ঘোষণা এসেছে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনায় পরস্পরের হামলা বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে।

এসব খবরে সোমবার আন্তর্জাতিক বাজারে কমেছে তেল ও ডিজেলের দাম।আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ১৮ ডলারে নেমে আসে। আগের কর্মদিবসের তুলনায় দাম কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৬৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৩১ ডলারে নেমেছে।

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম নির্দেশক আইসিই গ্যাস-অয়েলের দাম কমেছে ৩ শতাংশ, ব্যারেলপ্রতি ১ হাজার ৪৩৬ ডলারে।গত শুক্রবার ট্রাম্প জানান, রাশিয়া যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর