advertisement
advertisement

ভুল বুঝতে পেরে ছেলে বললেন, ‘মাকে এক দিনের জন্যও দূরে থাকপ্যার দেব না’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
ভুল বুঝতে পেরে ছেলে বললেন, ‘মাকে এক দিনের জন্যও দূরে থাকপ্যার দেব না’

ভুল বুঝতে পেরে অবশেষে মাকে নিজের কাছে নিলেন ছেলে সাগর। সোমবার দুপুর একটার দিকে সাঁথিয়ার ইউএনও কার্যালয়ের সামনে

advertisement

‘রাগের মাথায় মাকে আমার সাথে না নেওয়ার কথা বলিছিল্যাম। কিন্তু এর পর থেকে অনুশোচনায় তিন দিন ঘুমাব্যার পারিনাই। এখন ভুল বুঝব্যার পারিছি। যত দিন বাঁইচ্যা থাকব, মাকে এক দিনের জন্যও আমার কাছের থ্যা দূরে থাকপ্যার দেব না।’ আজ সোমবার সাঁথিয়া ইউএনও কার্যালয়ে মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন ছেলে সাগর হোসেন। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ।

৮ অক্টোবর ইউএনওর কার্যালয়ে মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়ে আলোচনায় এসেছিলেন সাগর। মাকে সঙ্গে রাখতে ইউএনওসহ সবাই তাঁকে বোঝালেও মন গলছিল না তাঁর। সেই সাগরই আজ হাজির হলেন মাকে সঙ্গে নিয়ে। মা–ছেলে দুজনের মুখেই ছিল স্বস্তি ও আনন্দের ছাপ।সাগর হোসেনআদালত ও ইউএনও স্যারের উদ্যোগে বিষয়টি বুঝব্যার পারিছি। এখন মাকে নিজের কাছে রাখব্যার পাইর‍্যা খুব ভালো লাগতেছে।

সারা জীবন তাঁর দেখাশোনা করব, আর কোনো দিন তাঁকে দূরে সরায়া দেব না।মাকে সারাজীবন নিজের কাছে রাখার অঙ্গীকার করেছেন ছেলে সাগর হোসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর