advertisement
advertisement

গ্রাহকের আস্থাই আরবানের পুঁজি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
গ্রাহকের আস্থাই আরবানের পুঁজি

advertisement

একটি বসবাসের ঠিকানা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্বভার কাঁধে নিয়ে ১৯৯৫ সালে আবাসন খাতে যাত্রা শুরু করে আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। তিন দশকের বেশি সময়ে প্রতিষ্ঠানটি ১২৫টির বেশি প্রকল্প সফলভাবে হস্তান্তর করেছে। নির্মাণাধীন প্রকল্প মিলিয়ে মোট প্রকল্পের সংখ্যা ১৭৫।

এই পথচলাই ৫ হাজারের বেশি গ্রাহকের আস্থায় আরবানের সবচেয়ে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা।প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন উদ্যোক্তা নাজীম উদ্দিন আহমেদ। যিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ও এমফিল শেষে আবাসন খাতে কাজ শুরু করেন।

তাঁর ভাবনা ছিল স্পষ্ট শুধু ভবন নয়, এমন আবাসন গড়া, যেখানে একটি পরিবার স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও আস্থা নিয়ে দীর্ঘ সময় থাকতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর