advertisement
advertisement

ভারতে বিক্ষোভকারীদের দমন–পীড়নের পরও আন্দোলন চলছে, এরপর কী হতে পারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
ভারতে বিক্ষোভকারীদের দমন–পীড়নের পরও আন্দোলন চলছে, এরপর কী হতে পারে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় এক আন্দোলনকারীকে আটক করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। নয়াদিল্লি, ভারত

advertisement

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ব্যাপক ধরপাকড়ের এক দিন পর গতকাল রোববারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে।গত শনিবার বিক্ষোভ দমনে বড় ধরনের ধারপাকড় চালিয়েছে পুলিশ।

এ সময় সিজেপির নেতা, বিরোধীদলীয় নেতাসহ হাজারো মানুষকে আটক করা হয়। পরে ভারতের সুপ্রিম কোর্ট এসব আটককে ‘অবৈধ’ বলে উল্লেখ করলে গতকাল অনেককে ছেড়ে দেওয়া হয়।ককরোচ জনতা পার্টির নেতারা দিল্লিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকালও সংগঠনটির কয়েকজন সদস্যকে আটক করা হয়।মুক্তি পাওয়ার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য “অস্বস্তির কারণ”।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর