advertisement
advertisement

কাবা পুনর্নির্মাণ এবং মক্কায় নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
কাবা পুনর্নির্মাণ এবং মক্কায় নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ

advertisement

নবুয়তপ্রাপ্তির পাঁচ বছর আগে, আনুমানিক ৬০৫ খ্রিষ্টাব্দে (১৮ হিজরি পূর্ব), মক্কার কেন্দ্রীয় উপাসনালয় কাবা শরিফ এক গভীর সংকটের মুখে পড়ে। প্রাকৃতিক দুর্যোগ আর কাঠামোগত দুর্বলতায় জীর্ণ এই প্রাচীন স্থাপনা পুনর্নির্মাণের উদ্যোগ নিতে গিয়ে কোরাইশ গোত্রগুলোর মধ্যে এমন তীব্র বিরোধের সৃষ্টি হয় যে তা প্রায় সশস্ত্র সংঘাতের দিকে গড়ায়।মুহাম্মদ (সা.)–এর বয়স তখন ৩৫ বছর, নবুয়ত পাওয়ার ৫ বছর পূর্বের ঘটনা।

কাবা নির্মাণ ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে তিনি একটি সহজ অথচ বুদ্ধিদীপ্ত সমাধান দেন। ফলে সেই রাজনৈতিক অচলাবস্থা কাটে—এবং এই ঘটনাই তাঁকে মক্কার সব গোত্রের কাছে এক অবিসংবাদিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে।কাবার পুনর্নির্মাণের প্রয়োজনীয়তা ইসমাইল (আ.)-এর সময় থেকে কাবার উচ্চতা ছিল মাত্র নয় হাত (প্রায় ৪.৫ মিটার বা ১৩.৫ ফুট), চারপাশের দেয়াল ছিল মর্টার ছাড়া শুকনো পাথরের গাঁথুনি, আর কোনো ছাদ ছিল না।

(আল-আজরাকি, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আখবারু মাক্কা, ১/১৫৭, দারুল আন্দালুস, বৈরুত, ১৯৮৩)পুনর্নির্মাণের কিছুদিন আগে এক কোরাইশ নারীর অসাবধানতায় ধূপের স্ফুলিঙ্গ লেগে কাবার চাদর ও কাঠামোয় আগুন লেগে পাথরের ভারবহন ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর