advertisement
advertisement

বিশ্বে পারসোনাল কম্পিউটারের সরবরাহ কমেছে ২০ শতাংশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
বিশ্বে পারসোনাল কম্পিউটারের সরবরাহ কমেছে ২০ শতাংশ

বিশ্ববাজারে পিসি সরবরাহ কমেছে

advertisement

বিশ্ববাজারে পারসোনাল কম্পিউটার (পিসি) সরবরাহে বড় ধরনের পতন দেখা দিয়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পিসি সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ কমেছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) প্রাথমিক হিসাব অনুযায়ী, এ সময়ে বিশ্ববাজারে পিসি সরবরাহ হয়েছে ৬ কোটি ২৭ লাখ ইউনিট।

গত বছরের একই সময়ে সরবরাহ করা হয়েছিল ৭ কোটি ৮৫ লাখ ইউনিট।সাধারণত বছরের তৃতীয় প্রান্তিকে পিসির চাহিদা বাড়ে। নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রস্তুতি ও উৎসবের মৌসুমকে কেন্দ্র করে এ সময় অনেকেই নতুন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার কেনেন।

তবে চলতি বছর সেই চিত্র দেখা যায়নি; বরং বছরের প্রথমার্ধে আগাম পণ্য মজুত, কম্পিউটারের যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রভাবে বাজারে সরবরাহ কমেছে।আইডিসির তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) পিসি সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর