advertisement
advertisement

বাংলার রাজনৈতিক ইতিহাসে ভাসানী এক অবিস্মরণীয় নাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
বাংলার রাজনৈতিক ইতিহাসে ভাসানী এক অবিস্মরণীয় নাম

ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

বাংলাদেশের আপসহীন মজলুম জননেতা মাওলানা ভাসানীর জীবনীগ্রন্থ নিয়ে পাঠচক্রের আসর করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ৮ অক্টোবর বিকেলে প্রথম আলো ময়মনসিংহ অফিসে এই আসর বসে।পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আল ইমরানের সঞ্চালনায় বন্ধুরা বলেন, বাংলার রাজনৈতিক ইতিহাসে আবদুল হামিদ খান ভাসানী এক অবিস্মরণীয় নাম।

শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য ভূমিকার জন্য তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।কৃষক-শ্রমিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।

১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেন এবং ময়মনসিংহে সফরে গেলে তাঁর ভাষণ শুনে ভাসানী অনুপ্রাণিত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর