advertisement
advertisement

লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপি

মুক্তি পেয়ে সংবাদ সম্মেলন করেন সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস। পাশেই আশুতোষ রাঙ্কা । ১১ অক্টোবর

advertisement

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের নেতারা বলেন, লড়াই থামবে না। এই সরকারের ঘন্টা বেজে গেছে। পতন আসন্ন। পুলিশের জিম্মি থেকে মুক্তি পেয়ে সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আজ রোববার দুপুরে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় সংবাদ সম্মেলন করেন। সেখানে তাঁরা এই ঘোষণা দেন।

তাঁরা বলেন, নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে সরকার যেভাবে যুদ্ধংদেহী মনোভাব নিয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর লজ্জিত হওয়া উচিত। দেশকে ওঁরা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।গতকাল শনিবার সকালে দিল্লি বিমান বন্দরে উড়োজাহাজের ভেতর থেকে তিন সিজেপি নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করা হয়।

এক বছর তাঁরা কোথাও শান্তিভঙ্গ করতে পারবেন না, এমন শর্তে মুক্তি দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর