স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিং
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ‘অপ্রয়োজনীয় ও দুর্নীতির উদ্দেশ্যে’ নেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্পগুলো বাদ দিতে বলেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রকল্পের কাজের গুণগত মান ঠিক রাখতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ‘ওয়ারেন্টি’ হিসেবে জামানত রাখার সুপারিশ করেছে কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন প্রকল্প, ডেঙ্গু পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়।বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর তথ্য উপস্থাপন করা হয়। সদস্যদের কেউ কেউ বলেন, আওয়ামী লীগের আমলে অনেক প্রকল্প নেওয়া হয়েছিল, যেগুলো আসলে অপ্রয়োজনীয়। দুর্নীতি করার জন্য প্রকল্পগুলো নেওয়া হয়েছিল।
এ ধরনের প্রকল্পগুলো মন্ত্রণালয়কে চিহ্নিত করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।