সাজেকে দুটি সংগঠনের ডাকে বিক্ষোভ শুরু হলে সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় আটকে পড়ে পর্যটকবাহী গাড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে স্থানীয় দুটি সংগঠনের বিক্ষোভের কারণে সড়কে তিন ঘণ্টা আটকে ছিল পর্যটকবাহী গাড়িবহর। পুলিশ ও সেনাবহিনীর আলোচনা শেষে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যাওয়ায় গাড়িগুলো গন্তব্যে পৌঁছায়। আজ রোববার বেলা আড়াইটায় সাজেক থেকে ছেড়ে আসা গাড়িবহর ওই এলাকার উজোবাজারে এবং খাগড়াছড়ি শহর থেকে রওনা দেওয়া সাজেকগামী গাড়িগুলো মাচালং বাজারে আটকে পড়ে। দুই এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।
অবশেষে বিকেল সাড়ে পাঁচটায় সড়কের দুই স্থান থেকেই সরে যান বিক্ষোভকারীরা।এর আগে গতকাল শনিবার সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামের দুটি সংগঠন সাজেকে অবরোধের ডাক দেয়। জনসংহতি সমিতির চাঁদাবাজ জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে নিতে হবে।সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির অভিযোগ, ওই এলাকায় সশস্ত্র তৎপরতা শুরু করেছে আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা)।
দলটি স্থানীয় জনসাধারণকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।