advertisement
advertisement

ছোটবেলায় ফিট থাকা শিশুরা বড় হয়ে বিষণ্নতায় কম ভোগে, নতুন গবেষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ছোটবেলায় ফিট থাকা শিশুরা বড় হয়ে বিষণ্নতায় কম ভোগে, নতুন গবেষণা

advertisement

একটি নতুন গবেষণায় দেখা গেছে, যেসব শিশু ছোটবেলায় দৌড়ঝাঁপ ও খেলাধুলা করে, তারা বড় হয়ে মধ্যবয়স পর্যন্ত ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে পারে।গবেষণাটি ‘জার্নাল অব অ্যাফেক্টিভ ডিজঅর্ডারস’-এ প্রকাশিত হয়েছে।

সেখানে গবেষকেরা জানান, শারীরিকভাবে সক্রিয় ও ফিট থাকা শিশুরা বয়স ত্রিশের শেষ বা চল্লিশের কোঠায় পৌঁছালেও তাদের বিষণ্নতায় ভোগার ঝুঁকি অনেক কম থাকে।গবেষণায় জানা যায়, মূলত শিশুদের কার্ডিও ফিটনেস বা হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের কর্মক্ষমতা ভালো থাকলে তা ভবিষ্যতে ভালো মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।

তবে শরীরে পেশির শক্তির সঙ্গে ভবিষ্যতে বিষণ্নতা কমা বা বাড়ার কোনো সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রান্ট টমকিনসন জানান, যেসব শিশু ও কিশোর-কিশোরীর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের কার্যক্ষমতা ভালো থাকে, বড় বয়সে পৌঁছালে তাদের বিষণ্নতায় ভোগার ঝুঁকি বেশ কমে যায়।পরীক্ষার ফল ভালো করব কীভাবেগ্রান্ট টমকিনসন আরও বলেন, ফিটনেস এমন একটি বিষয়, যা চেষ্টা করলেই বাড়ানো সম্ভব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর