উল্কাবৃষ্টি দেখা যাবে আকাশে
মহাকাশপ্রেমীদের জন্য অক্টোবর মাসটি সব সময়ই এক রোমাঞ্চকর সময়। পৃথিবীর বায়ুমণ্ডলে মহাজাগতিক ধূলিকণা ও উল্কাপিণ্ডের প্রবেশ এবং তাদের দ্যুতিময় উপস্থিতি সব সময় বিজ্ঞান গবেষকদের পাশাপাশি সাধারণ মানুষকেও মুগ্ধ করে। প্রতিবছরের মতো এবারও অক্টোবর মাসে আকাশে দৃশ্যমান হয়েছে চমৎকার ড্রাকোনিড উল্কাবৃষ্টি।
সন্ধ্যার আকাশে চোখ রাখলেই দেখবেন উল্কাপাতের দৃশ্য।উত্তর গোলার্ধের আকাশপ্রেমীদের জন্য অক্টোবরের শুরুতেই এক চমৎকার মহাজাগতিক উপহার নিয়ে হাজির হয় বার্ষিক ড্রাকোনিড উল্কাবৃষ্টি। প্রতিবছর অক্টোবরের প্রথম দুই সপ্তাহ ড্রাকোনিড উল্কাবৃষ্টি সক্রিয় থাকে। শরতের রাতের আকাশে ধীরে ধীরে চলা উল্কাপিণ্ডগুলো দেখার দারুণ সুযোগ করে দেয়।
বেশির ভাগ উল্কাবৃষ্টির ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হলেও ড্রাকোনিড উল্কা দেখার সেরা সময় হলো সন্ধ্যার ঠিক পরপরই।ড্রাকোনিড উল্কাবৃষ্টির মূল উৎস হলো ‘ড্রাকো দ্য ড্রাগন’ নামের নক্ষত্রমণ্ডল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।