advertisement
advertisement

সাদপন্থীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে বিচার নিশ্চিতসহ ৫ দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
সাদপন্থীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে বিচার নিশ্চিতসহ ৫ দাবি

সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ বাংলাদেশের নেতারা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে, ১১ অক্টোবর

advertisement

২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমা ময়দানে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের হামলা ও প্রাণহানির ঘটনায় হওয়া মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিল এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনাসহ পাঁচ দাবি জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ। আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ, ২০১৮ ও ২০২৪ সালের হামলার ঘটনায় দ্রুত অভিযোগপত্র প্রদান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ওলামা মাশায়েখ বাংলাদেশের অন্য দাবিগুলো হলো বিশ্ব ইজতেমা ২০২৭-এর আয়োজন ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে বিভ্রান্তিকর ভিডিও বার্তা প্রচারের অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে সাদপন্থী নেতা ওয়াসিফুল ইসলাম ও তাঁর ছেলে ওসামা ইসলামের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে; সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য, সহিংসতার আহ্বান কিংবা সরকারি সিদ্ধান্ত সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে; ২০১৮ ও ২০২৪ সালের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার এবং গুরুতর আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, পাশাপাশি তাঁদের চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর