১৫৩তম আইপিইউ সম্মেলন থেকে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের নেতারা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেছিলেন। এবার আইপিও সম্মেলনে বাংলাদেশের সংসদ সদস্যদের অংশগ্রহণের ফলে তাদের (আইপিইউ) ভুল ভেঙেছে। ১৫৩তম আইপিইউ সম্মেলন থেকে দেশে ফিরে আজ রোববার সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার। এবারের সম্মেলনটি হয়েছিল তানজানিয়ার আরুশায়।
৫ অক্টোবর স্পিকার আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।দেশে ফিরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পতিত সরকার আওয়ামী লীগের নেতারা, তাঁদের মধ্যে ৬ জন সাবেক সংসদ সদস্য বাংলাদেশের বিরুদ্ধে আইপিইউতে অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের উপযুক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তাঁদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
তাঁদের সে অভিযোগের তদন্ত করার জন্য আইপিইউর একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছিল।স্পিকার বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে উঠে এসেছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।