advertisement
advertisement

হাসানের হ্যাটট্রিকের পর নাজমুল–মুশফিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
হাসানের হ্যাটট্রিকের পর নাজমুল–মুশফিক

হাসান মাহমুদ

advertisement

‘প্রথম’ শব্দটা সম্ভবত হাসান মাহমুদের একটু বেশিই প্রিয় হয়ে উঠছে। গত দুই বছরে যে অনেকগুলো ‘প্রথমের’ই দেখা পেয়ে গেছেন তিনি! ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশী পেসার হয়েছেন। একাধিক দেশে ৫ উইকেট আছে, বাংলাদেশের এমন বোলারের তালিকাতেও সবার আগে উঠেছে তাঁর নাম।কিন্তু গতকাল আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে হাসান মাহমুদ এমন একটা জায়গায় ‘প্রথম’ হয়ে গেলেন, যে কীর্তি আলাদা হয়ে থাকবে অন্য সবকিছুর চেয়ে।

টেস্টে হ্যাটট্রিক করলেন, সেটিও একজন পেসার হিসেবে। টেস্টে এর আগে হ্যাটট্রিক করেননি বাংলাদেশের কোনো পেসারই।টেস্টে হ্যাটট্রিক আছে শুধু বাংলাদেশের দুই স্পিনার অলক কাপালি ও সোহাগ গাজীর। ২০০৩ সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অলক। সোহাগের হ্যাটট্রিক ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে।আফগানিস্তানের রান তখন ৫ উইকেটে ২২০।

সেখান থেকে ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে হাসান পর পর তুলে নেন ইসমত আলম, কায়েস আহমদ ও জিয়া–উর–রেহমানের উইকেট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর