গ্রেপ্তার জিদান, নাজমুল ও আনোয়ার
রাজধানীর গুলশান আবাসিক এলাকার বর্জ্য অপসারণের কাজ পেতে চাপ সৃষ্টি এবং তা না হলে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।পুলিশের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর বেলা সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যক্তি গুলশান সোসাইটির কার্যালয়ে ঢুকে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করেন। এ সময় তাঁরা গুলশান সোসাইটির বর্জ্য অপসারণের কাজ তাঁদের দিতে দাবি জানান। অন্যথায় প্রতি মাসে ৫০ লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেন।
চাঁদা না দিলে সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীদের বড় ধরনের ক্ষতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাঁরা চলে যান।পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ‘বি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ও লিফলেট গুলশান আবাসিক এলাকার বিভিন্ন বাসায় বিতরণ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।