advertisement
advertisement

তবু দুর্দান্ত সিটি, লিভারপুলকে উড়িয়ে ছয়ে ছয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
তবু দুর্দান্ত সিটি, লিভারপুলকে উড়িয়ে ছয়ে ছয়

সিটিকে প্রথম গোল এনে দেওয়ার পর আর্লিং হলান্ড

advertisement

লিভারপুল ০–৩ ম্যানচেস্টার সিটিচিট বা প্রতারক লেখা বিশাল বিশাল ব্যানার নিয়ে ‘স্বাগত’ জানিয়েছিল লিভারপুলের সমর্থকেরা। আর্থিক অনিয়মে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম ম্যাচটা ম্যানচেস্টার সিটি খেলতে নেমেছিল পর্বতপ্রমাণ চাপ সঙ্গী করেই। কিন্তু আজ অ্যানফিল্ডে উল্টো চাপে চিরে চ্যাপ্টা হলো স্বাগতিক লিভারপুল। তাদের যে ঘরের মাঠেই ৩-০ গোলে হারিয়েছে সিটি।

আর এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আরও জাঁকিয়ে বসল এনজো মারেসকার দল।৬২ মিনিটে রায়ার্ন গ্র্যাভেনবার্চ লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে যায় লিভারপুল। এর ৩ মিনিট পরেই সিটিকে প্রথম গোল এনে দেন আর্লিং হলান্ড। ৬৮ মিনিটে জেরেমি ডোকু ও ৭৮ মিনিটে রায়ান শেরকি আরও দুটি গোল করে দুর্দান্ত এক জয় এনে দেন সিটিকে।বিস্তারিত আসছে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর