রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেয় প্রতিষ্ঠানটি
দেশব্যাপী সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পাঁচ শীর্ষ ডিস্ট্রিবিউটর বা পরিবেশককে সম্মাননা দিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড।সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে পরিবেশকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন করে রিমার্ক।সেরা পাঁচ পরিবেশক হলেন খুলনার মুনতাহা করপোরেশনের কে এম রাকিবুল হাসান, সিরাজগঞ্জের মেসার্স শরিফ স্টোরের মো. শফিকুল ইসলাম, ঢাকার বাড্ডার সাবিহা ট্রেডিংয়ের মাহফুজ হোসেন, কেরানীগঞ্জের জয় এন্টারপ্রাইজের মো. মোতালেব হোসেন এবং ঢাকার কামরাঙ্গীরচরের জিসান এন্টারপ্রাইজের হাসানুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল।
এ ছাড়া রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, ফারিহা আলম, কামাল হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে কেয়া পায়েল বলেন, ‘একটি ব্র্যান্ডের সাফল্য শুধু ভালো পণ্য বা প্রচারে নয়, সেই পণ্যকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মানুষগুলোর পরিশ্রমেও নিহিত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।