advertisement
advertisement

দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ–এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট

advertisement

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ–এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশটবিশ্বে যেসব দেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি, সেগুলোর একটি বাংলাদেশ। বাংলাদেশে বাল্যবিবাহের হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।রোববার জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রকাশিত ‘বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর সংস্কারের লক্ষ্যে পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বাল্যবিবাহ নিরসনে পরিচালিত বৈশ্বিক কর্মসূচির আওতায় ইউনিসেফের সঙ্গে যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করেছে ইউএনএফপিএ বাংলাদেশ।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ২০১৯ সালে ১৮ বছর হওয়ার আগে কন্যাশিশুদের বিয়ে হওয়ার হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ, সেটা ২০২৫ সালে কমে ৪৭ দশমিক ২ শতাংশ হয়েছে। এই অগ্রগতি সত্ত্বেও দেশে এখনো আনুমানিক ৪ কোটি ১৬ লাখ বাল্যবধূ রয়েছে।

তাদের মধ্যে ২ কোটি ২৩ লাখ কন্যাশিশুর বিয়ে হয়েছে বয়স ১৫ বছর পূর্ণ হওয়ার আগেই।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দারিদ্র্য, ক্ষতিকর সামাজিক ও জেন্ডারভিত্তিক রীতিনীতি, মানসম্মত শিক্ষার অভাব, কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাল্যবিবাহের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর