advertisement
advertisement

ভেড়ামারার পদ্মায় আগুনে পুড়ছিল দুটি স্পিটবোড, গুলির শব্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
ভেড়ামারার পদ্মায় আগুনে পুড়ছিল দুটি স্পিটবোড, গুলির শব্দ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

advertisement

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে নদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় লোকজন দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর গ্রামসংলগ্ন পদ্মা নদীতে ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখে। একপর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে।

ধাওয়া খেয়ে অপর পক্ষের সদস্যরা স্পিডবোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর