চুরি যাওয়া ল্যাপটপ, ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রেলওয়ে থানায়
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা খোয়ানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার তাঁর চুরি যাওয়া ল্যাপটপটির অবস্থানসংক্রান্ত সংকেত পেয়েছেন রাজশাহীতে। সেই তথ্য পুলিশকে জানালেও ল্যাপটপটি উদ্ধার হয়নি। এদিকে ল্যাপটপে সংরক্ষিত ছয় মাসের কাজ হারানোর শঙ্কায় আছেন তিনি। আজ রোববার সকালে নিজের মুঠোফোনে রাজশাহী বিশ্ববিদ্যালয়-সংলগ্ন তালাইমারি এলাকায় ল্যাপটপটির অবস্থানসংক্রান্ত সংকেত পান ক্রিল। এরপরই তিনি রাজশাহী পুলিশকে বিষয়টি জানান।
তবে সন্ধ্যা পর্যন্ত ল্যাপটপটি উদ্ধারের কোনো খবর পাননি বলে জানিয়েছেন এই জার্মান পর্যটক। ক্রিল ল্যান্ডার প্রথম আলোকে বলেন, তাঁর ল্যাপটপে অবস্থান শনাক্ত করার একটি ব্যবস্থা রয়েছে। কেউ ল্যাপটপটি চালু করার চেষ্টা করলে তাঁর কাছে সংকেত আসে। আজও এমন সংকেত পাওয়ার পর তিনি পুলিশকে তথ্য দিয়েছেন। কিন্তু ল্যাপটপটি ফেরত পাওয়ার অপেক্ষা শেষ হয়নি।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রথম আলোকে বলেন, নাটোর সদর থানায় হওয়া একটি জিডির ভিত্তিতে রেলওয়ে পুলিশ কাজ করছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।