অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন কামিন্স।
কখনো ডানে ঝাঁপিয়ে পড়ছেন, কখনো বাঁয়ে। কখনো দুই হাত বাড়িয়ে, কখনো এক হাতেই মুঠোবন্দী করছেন বল। ডারবানের কিংসমিডে আজ স্টিভ স্মিথ যেন ফিল্ডার নন, আস্ত এক জাদুকর! আর বল হাতে প্যাট কামিন্স? দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের জন্য রীতিমতো আতঙ্কের নাম। একজন বল হাতে আগুন ঝরালেন, অন্যজন ক্যাচের পর ক্যাচ নিয়ে দেখালেন অবিশ্বাস্য সব কীর্তি।
অস্ট্রেলিয়ার দুই তারকার যুগলবন্দীতে ডারবান টেস্টের তৃতীয় দিনটা দক্ষিণ আফ্রিকার জন্য হয়ে উঠল দুঃস্বপ্নের।প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৯০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট ২৮৪ রানে। ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৩৩ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। নিক ম্যাডিনসন ১৭ ও ট্রাভিস হেড ১০ রানে অপরাজিত।
আলোকস্বল্পতায় টানা তৃতীয় দিনের মতো খেলা আগেভাগে বন্ধ হওয়ায় অস্ট্রেলিয়ার লিড এখন ১৩৯ রান।দিনের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য স্মিথের ফিল্ডিং।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।