advertisement
advertisement

জমি লিখে না দিলে কবর দিতে দেবেন না—এমন হুমকির অভিযোগ অস্বীকার কৃষক দল নেতার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
জমি লিখে না দিলে কবর দিতে দেবেন না—এমন হুমকির অভিযোগ অস্বীকার কৃষক দল নেতার

ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলছেন কৃষক দল নেতা সুলায়মান হোসাইন। ১১ অক্টোবর ২০২৬

advertisement

জমি লিখে না দিলে কবর দিতে দেবেন না—এমন হুমকির অভিযোগ অস্বীকার করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক সুলায়মান হোসাইন। তাঁর দাবি, ভাবমূর্তি নষ্ট করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে ফরিদপুর প্রেসক্লাবে ‘প্রতিবাদ সংবাদ সম্মেলনে’ এ কথাগুলো বলেন কৃষক দল নেতা সুলায়মান হোসাইন। তিনি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামের বাসিন্দা।

এর আগে গত বৃহস্পতিবার সুলায়মানের বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন একই গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন (৮২)। লিখিত বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আমার বসতঘর থেকে সুলায়মানের বসতঘরের দূরত্ব ১০ ফুটের মতো।

বাড়িতে এসেই রাতের বেলা আমার ঘরে ঢুকে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে এবং বলে, “কাগজে সই করে দাও, নইলে মরলে কবরে মাটি দিতে দেব না”।’এসব অভিযোগ অস্বীকার করে কৃষক দল নেতা সুলায়মান হোসাইন বলেন, জমির জন্য কোনো সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর