সুপ্রিম কোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা পৃথক পাঁচ মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক এনামুর রহমানকে দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রোববার এ আদেশ দেন।জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালে সাভার থানা ও সাভার মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন এনামুর রহমান।
শুনানি নিয়ে গত ৮ ও ৯ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ এনামুরকে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন।এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।