advertisement
advertisement

মিরপুরে ফিরোজ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
মিরপুরে ফিরোজ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

advertisement

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত ১০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার এসআই আজিম আহমেদ আসামি মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। এদিন শুনানিকালে মঈনউদ্দিন আহাম্মেদকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার বিবরণে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থানকালে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন ফিরোজ তালুকদার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর