advertisement
advertisement

লিটনের সেঞ্চুরি আর রেকর্ডের দিনটা বাংলাদেশেরও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
লিটনের সেঞ্চুরি আর রেকর্ডের দিনটা বাংলাদেশেরও

সেঞ্চুরির পর লিটন দাস

advertisement

দিনটা চার মেরে শুরু করেছিলেন লিটন দাস, চার মেরেই ছুঁয়েছেন সেঞ্চুরি। ধারাভাষ্যকক্ষ থেকে দুবারই যেসব কথাবার্তা ভেসে এল, তার মর্মার্থ—কী সুন্দর শট! লিটন যতক্ষণ উইকেটে ছিলেন, ধারাভাষ্যকারদের কথায় এমন মুগ্ধতা ঝরল বারবারই।লিটনের বড় ইনিংস মানেই ব্যাটিং সৌন্দর্যে বুঁদ হয়ে থাকার সুযোগ, তাঁকে দর্শকদের প্রশংসায় ভাসানো। তবে সব সময়ই যে লিটন সে রকম খেলতে পারেন, তা নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে যেমন তিন ইনিংসেই আউট হয়েছেন শূন্য রানে।আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তাই এক রান করেই শূন্য ডিঙানোর রসিকতায় ব্যাট উঁচিয়ে ধরেছিলেন লিটন। সেই ইনিংসটা ৫৩ রানে থেমে গেলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়ে ব্যাটের সঙ্গে আজ তিনি উঁচিয়ে ধরেন হেলমেটও।টেস্টে রানে ফেরার স্বস্তিটা টের পাওয়া গেছে দিন শেষে লিটনের কথায়, ‘টেস্ট ক্রিকেটের মর্যাদা একটু ওপরে। কারণ, এই সংস্করণে অনেক কিছু হয়।

প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত অনেক চ্যালেঞ্জ থাকে আর উপভোগ করার মতো পরিস্থিতিও থাকে।’লিটনের সেঞ্চুরির সুবাদে আবুধাবি টেস্টের চতুর্থ ইনিংসে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর