advertisement
advertisement

স্থানীয় স্মার্টফোন উৎপাদনে সংকট ও সম্ভাবনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ণ
স্থানীয় স্মার্টফোন উৎপাদনে সংকট ও সম্ভাবনা

দেশে উৎপাদিত স্মার্টফোনের সংখ্যা কমেছে

advertisement

গত কয়েক বছরে ফোনের বক্সের গায়ে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা বেশ চোখে পড়ছে। এটি যেমন গর্বের এক অনুভূতি, তেমনি দেশের শিল্প খাতের অগ্রগতির একটি চিহ্ন। তবে এর মধ্যেও কমেছে স্থানীয়ভাবে তৈরি হ্যান্ডসেটের সংখ্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুসারে, জুন ২০২৬ পর্যন্ত দেশি প্রতিষ্ঠানগুলো ১৬ লাখ ২৯ হাজার হ্যান্ডসেট তৈরি করেছে। এক বছর আগে একই সময়ে স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের সংখ্যা ছিল ২১ লাখ ৪৭ হাজার।

অর্থাৎ, এক বছরে উৎপাদন কমেছে ৫ লাখ ১৮ হাজার ইউনিট বা ২৪ দশমিক ১ শতাংশ।এর পেছনে বিদ্যমান করকাঠামো, অন্যান্য আনুষঙ্গিক (লজিস্টিকস) খরচ, বাজার পরিস্থিতির পরিবর্তনসহ বেশ কয়েকটি কারণ রয়েছে। তবে সন্দেহাতীতভাবে এর পেছনের সবচেয়ে বড় সমস্যা হলো দীর্ঘদিন ধরে এ খাত দখল করে থাকা বিশাল অননুমোদিত বাজার বা গ্রে মার্কেট।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দেশের মুঠোফোন বাজারের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশই অনুমোদনহীন হ্যান্ডসেটের দখলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর