নির্বাচনে যাঁদের ভোট পেয়েছেন ও যাঁদের পাননি—সবার অভিভাবক আপনারা।
বাংলাদেশি জাতীয়তাবাদী কর্মী-সংগঠক বন্ধুদের অভিনন্দন।সরকারের সাংগঠনিক ভিত্তি হিসেবে আপনারা দেশের গুরুত্বপূর্ণ শক্তি। আগেও আপনাদের দল অন্তত চারবার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সর্বশেষ নির্বাচনে বিএনপি প্রদত্ত ভোটের প্রায় ৫০ ভাগ এবং দুই শতাধিক সংসদীয় আসন পেয়েছে। দেশের বর্তমান ও ভবিষ্যৎ এখন আপনাদের সঠিক ভাবনা ও পদক্ষেপের ওপর নির্ভর করছে।নাগরিক হিসেবে স্বস্তি ও সমৃদ্ধির জন্য আপনাদের মুখাপেক্ষী হওয়ার বিকল্প নেই।
এই চিঠি তার বিনীত ব্যক্তিগত প্রকাশ। নির্বাচনে যাঁদের ভোট পেয়েছেন এবং যাঁদের পাননি—সবার অভিভাবক আপনারা। দল যার যার হলেও—সরকার সবার। অন্তত হওয়ার কথা। হওয়া প্রয়োজন।পণ্ডিতেরা না চাইলেও এ দেশে সরকার ও দল একাকার হয়ে যায়—সুতরাং আপনারাই নাগরিকদের একমাত্র পোস্ট অফিস। উপরন্তু এ দেশে সংসদীয় ব্যবস্থা ও তার অনুশীলন এমন, কোনো দলের ১৫০-এর বেশি আসন পাওয়া মানে বিরোধী দল কাগুজে বাঘে পরিণত হওয়া।
তখন সরকার যা চায়, যেভাবে চায় সংসদে সেভাবে ‘হ্যাঁ’-‘না’ জয়যুক্ত হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।