কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপার ওজন নির্ধারণ করা হয়। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত চলে এ কার্যক্রম
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা পাওয়া গেছে। এ ছাড়া ১৭ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব মূল্যবান সামগ্রীর ওজন নির্ধারণ, সোনার ক্যারেট যাচাই ও বৈদেশিক মুদ্রা গণনা করা হয়।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।এ সময় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার (প্রায় ১২ দশমিক ১৮ কেজি) ও ১ হাজার ৮৮ ভরি রুপার (প্রায় ১২ দশমিক ৬৯ কেজি) ওজন নির্ধারণ করা হয়েছে।
এসব স্বর্ণালংকার ও রুপার মোট ওজন প্রায় ২৪ দশমিক ৮৭ কেজি।ছয় বছর পর পাগলা মসজিদের সোনা-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরুজেলা প্রশাসন ও মসজিদ কর্তৃপক্ষ জানায়, দানবাক্স থেকে পাওয়া স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা প্রশাসনের ট্রেজারিতে সিলগালা অবস্থায় সংরক্ষিত ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।