advertisement
advertisement

মাদারীপুরে জেলা জজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, বিকেলে একই স্থানে এনসিপির সমাবেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
মাদারীপুরে জেলা জজের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, বিকেলে একই স্থানে এনসিপির সমাবেশ

মাদারীপুর জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায়

advertisement

মাদারীপুর জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায় সরকারি ওই বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।আজ মঙ্গলবার বিকেল চারটায় একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা আছে।

সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা আছে।এনসিপির সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর