লিটন দাস
ইবাদত হোসেনের বাউন্সার ইকরাম আলীখিলের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল। ডান দিকে ডাইভ দিয়ে লিটন দাস তাঁর যে ক্যাচটি নিলেন সেটা মনে রাখার মতো। শুধু এই ক্যাচ নয়, আবুধাবি টেস্টে ব্যাট এবং কিপিং–গ্লাভস হাতে লিটনের পারফরম্যান্স দর্শকের মনে গাঁথা থাকবে অনেকদিন। লেখা থাকবে রেকর্ড বইয়েও। লিটন যে ওই ক্যাচটি নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন!আজ টেস্টে পঞ্চম দিনে সকালের সেশনে শেষ দিকে ইকরামের ক্যাচটি ছিল এই টেস্টে উইকেটকিপার লিটনের ৯ম ডিসমিসাল।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৩ রান করেন লিটন। দ্বিতীয় ইনিংসে খেলেন ১০২ রানের ইনিংস। টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে একটি ম্যাচে দুবার ৫০+ রান ৯টি ডিসমিসাল করলেন লিটন। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৫০+ রানের সঙ্গে ৮টি ডিসমিসাল করেন লিন্ডসে। ইকরামের ক্যাচটি নিয়ে লিন্ডসেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন লিটন।বিস্তারিত আসছে...।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।