সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চুয়েট উপাচার্য। আজ দুপুরে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে থাকা উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি বুকে ব্যথা অনুভব করেছেন। তাই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান তিনি, যেতে চান হাসপাতালে।আজ মঙ্গলবার বেলা একটার দিকে চুয়েটের উপাচার্য ভবনে সাংবাদিকদের এ কথা বলেন উপাচার্য। গতকাল সোমবার দুপুর ১২টার পর চুয়েটের উপাচার্যকে ভেতরে রেখে ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা।
উপাচার্য ভবনের পানি, বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেন তাঁরা। এতে ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্যসহ অন্তত ১১ জন।রাত পেরিয়ে ২৩ ঘণ্টা পার, এখনো অবরুদ্ধ চুয়েট উপাচার্যআজ দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন সাংবাদিক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উপাচার্য ভবনের ভেতরে ঢোকেন। এরপর উপাচার্যের সঙ্গে কথা বলেন। এ সময় নিজের অসুস্থতার কথা তুলে ধরেন চুয়েট উপাচার্য। তিনি বলেন, ‘আমার বুকের লেফট সাইডে ব্যথা করছে।
আমি ডাক্তার দেখাতে চাই, হসপিটালাইজড হতে চাই।’উপাচার্যের অসুস্থ হয়ে পড়ার খবরে বেলা দেড়টার দিকে তাঁর দপ্তরে যান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মো. শাহাবুদ্দিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।