advertisement
advertisement

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে

চুক্তি সই অনুষ্ঠানে হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মা বেন (ডান থেকে দ্বিতীয়)

advertisement

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) উদ্ভাবনী খাতের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেবে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে প্রতিষ্ঠানটি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আশিক মোসাদ্দিক ও হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মা বেন এই চুক্তিতে সই করেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ে আইসিটি একাডেমি চালু করে শিক্ষার্থীদের বিনা মূল্যে এআইনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষার্থীরা সহজেই হুয়াওয়ের অনলাইন এআই ট্রেনিং প্রোগ্রামে অংশ নিয়ে নিজেদের সুবিধামতো সময়ে প্রশিক্ষণ নিতে পারবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর