ঢাকার মহানগর দায়রা জজ আদালত
রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত–৯–এর বিচারক আব্দুস সালামের আদালত এ রায় দেন।মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান।মামলায় দণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজ।তরিকুল ইসলাম বলেন, রাজউকের সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটি ধারায় তাঁদের সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সেই সঙ্গে তাঁদের ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।অন্যদিকে আসামি শওকত আজিজ ও আশফাক আজিজকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁদেরও উভয় ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।প্রভাব খাটিয়ে অবৈধভাবে পূর্বাচলে ২০ কাঠা প্ল...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।