advertisement
advertisement

দেশ সেবার প্রত্যয়ে রাহি ও সাদিয়াদের নতুন পথচলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
দেশ সেবার প্রত্যয়ে রাহি ও সাদিয়াদের নতুন পথচলা

রাহি ও মোসা. সাদিয়া খাতুন রাজশাহী আলোর পাঠশালা থেকে এইবার এসএসসি পরীক্ষায় সফলতার সাথেউত্তীর্ণ হবার পর ভর্তি হয়েছেন রাজশাহীর স্বনামধন্য বরেন্দ্র কলেজে।

advertisement

নানা প্রতিকূলতা ও অভাব-অনটনকে পেছনে ফেলে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন রাজশাহীর মেধাবী শিক্ষার্থী রাহি ও মোসা. সাদিয়া খাতুন। ষষ্ঠ শ্রেণি থেকে রাজশাহী আলোর পাঠশালায় পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তরণের পর এবার তাঁরা ভর্তি হয়েছেন রাজশাহীর স্বনামধন্য বরেন্দ্র কলেজে। ছোট্ট এই পরিবারটিতে রয়েছেন বাবা-মা ও একটি ছোট বোন। পরিবারের সীমিত সামর্থ্য আর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তাঁদের।

তবে প্রতিকূলতা তাঁদের লক্ষ্য থেকে একচুলও টলাতে পারেনি বরং দৃঢ় প্রত্যয় নিয়ে তাঁরা এগিয়ে গেছেন স্বপ্নের পথে।ষষ্ঠ শ্রেণি থেকেই রাহি ও সাদিয়া ছিলেন অত্যন্ত মনোযোগী ও মেধাবী। ক্লাসের পড়াশোনার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ নিয়েও তাঁদের ছিল সুনির্দিষ্ট লক্ষ্য। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, নিয়মিত পাঠদান এবং উৎসাহ তাঁদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ‘রাজশাহী আলোর পাঠশালা’ মূলত সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে তাদের স্বপ্ন পূরণের পথ দেখাচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর