প্রথম শ্রেণির ক্রিকেটে আট বছর পর সেঞ্চুরি পেয়েছেন সাব্বির রহমান
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে চার ম্যাচের তিনটিই ড্র হয়েছে। কক্সবাজারে বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। আট বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর সাব্বির রহমান।আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি২০১৮ সালের ২৮ জুন তারিখটাকে সাব্বির রহমান কি মনে রেখেছিলেন!
ওই দিনই চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বেসরকারি টেস্টে ১৬৫ রান করেছিলেন সাব্বির, যেটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বশেষ সেঞ্চুরি। আট বছর পর আজ আবার প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। মিরপুরে আজ ইনিংসে খুলনা বিভাগের বিপক্ষে রাজশাহী বিভাগের দ্বিতীয় ইনিংসে করেছেন ১১৩ রান।
এই সংস্করণে ৮৪ ম্যাচ খেলে এটি তাঁর মাত্র পঞ্চম সেঞ্চুরি।দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ম্যাচও বাঁচিয়েছে তাঁর দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।