advertisement
advertisement

নামের ‘গন্ডগোলে’ চারটি বিদ্যালয়, বিভ্রান্তিতে পড়েছিল পুলিশ, সরকারি বরাদ্দ নিয়েও জটিলতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
নামের ‘গন্ডগোলে’ চারটি বিদ্যালয়, বিভ্রান্তিতে পড়েছিল পুলিশ, সরকারি বরাদ্দ নিয়েও জটিলতা

কীর্তনখোলা গ্রামে অবস্থিত কালিয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বুধবার টাঙ্গাইলের সখীপুরে

advertisement

পাশাপাশি দুই গ্রাম। একটির নাম কীর্তনখোলা, অন্যটি কালিয়ানপাড়া। সমস্যা হলো কীর্তনখোলা গ্রামে যে স্কুল রয়েছে, সেটির নাম কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবার কালিয়ানপাড়া গ্রামে যে স্কুল আছে, তার নাম কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।আরেকটি গ্রামের নাম প্রতিমাবংকী উত্তরপাড়া। এই গ্রামে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

দুটি বিদ্যালয়ের একই নাম—প্রতিমাবংকী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।টাঙ্গাইলের সখীপুর উপজেলার এই চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নিয়ে বিভ্রান্তির কারণে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যালয়গুলোর নাম সংশোধন বা পরিবর্তনের উদ্যোগ না নেওয়ায় সমস্যা দিন দিন জটিল হচ্ছে।

একবার এক বিদ্যালয়ে জাল ভোটের ঘটনায় নামের বিভ্রান্তির কারণে পুলিশ চলে গিয়েছিল অন্য বিদ্যালয়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর