advertisement
advertisement

কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় নতুন প্রকল্প করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় নতুন প্রকল্প করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত আজ  ‘কমিউনিটি মেন্টাল হেলথ: আ পাথওয়ে টু ইনক্লুসিভ সোশ্যাল ওয়েলফেয়ার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন

advertisement

মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটিভিত্তিক নতুন প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। প্রাথমিকভাবে ২০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারা দেশে এ সেবা সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ‘কমিউনিটি মেন্টাল হেলথ: আ পাথওয়ে টু ইনক্লুসিভ সোশ্যাল ওয়েলফেয়ার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আঁচল ফাউন্ডেশনসহ চারটি বেসরকারি সংগঠন।প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।

প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে সমস্যা শনাক্তকরণ, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা ও পুনর্বাসনের সমন্বয়ে কার্যকর সেবাব্যবস্থা গড়ে তুলতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর