অ্যান কারসনের প্রতিকৃতি অবলম্বনে। গ্রাফিকস প্রথম আলো
সুইডিশ একাডেমির পক্ষ থেকে যখন সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে কানাডিয়ান কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদি সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক অ্যান কারসনের নাম ঘোষণা করা হলো, তখন তা বিশ্বজুড়ে গভীর সন্তোষ ও আনন্দের এক নতুন তরঙ্গ তৈরি করেছে।
একাডেমির আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর সাহিত্যকর্মের মূল্যায়ন করতে গিয়ে বলা হয়েছে, ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল ও খেলাচ্ছলে সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের নতুন নতুন রূপ সৃষ্টিতে তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হলো।
এই আন্তর্জাতিক স্বীকৃতি আসলে এমন একজন অনন্য শব্দশিল্পীকে দেওয়া হয়েছে, যিনি দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে প্রাতিষ্ঠানিক পাণ্ডিত্য এবং স্বাধীন সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে চলেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।