advertisement
advertisement

কেমন আছেন নুসরাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
কেমন আছেন নুসরাত

নুসরাত ভারুচা

advertisement

বালিতে দুর্ঘটনার পর মেরুদণ্ডে চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। অস্ত্রোপচারের পর এখন মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার খবর জানালেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে শাহরুখ খান ও কাজলের জনপ্রিয় গান দেখে মুখে হাসি ফুটেছে তাঁর।ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন নুসরাত। সেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে টেলিভিশনে গান দেখছেন তিনি।

শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার জনপ্রিয় গান ‘গেরুয়া’ চলছিল টেলিভিশনে। বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাহাসপাতালের কর্মীরা তাঁকে খাবার খেতে সাহায্য করছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেও প্রিয় তারকাদের গান দেখে অভিনেত্রীর ঠোঁটে হালকা হাসি দেখা যায়। ভিডিওটির সঙ্গে নুসরাত লিখেছেন, ‘আর এভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফুটিয়ে দেন। মনে করিয়ে দেন, পরিস্থিতি ভালো হয়, ধীরে ধীরে হলেও হয়।

সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে, স্বপ্ন দেখছি অফুরন্ত।’ নুসরাতের এই পোস্টের পর তাঁর অনুরাগীরা স্বস্তি পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর