সৌদি আরামকোর সদর দপ্তরে তেলের ট্যাংক
আজ বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর এক প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এসব কারণে তেলের বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। দামও বেড়েছে।
অন্যদিকে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বৃদ্ধির যে সম্ভাবনা আছে, তাতে বাজারে তেল সরবরাহের সংকট কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু আরামকোর দপ্তরে হামলা বাজারে বড় উদ্বেগের কারণ হতে পারে। আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে ওঠে।
একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্ট হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।